রাঙ্গুনিয়ায় সুচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও শিক্ষার্থীদের সংবর্ধনা

0

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা সুচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান শিক্ষক রাজীব মুহাম্মদ আলমগীরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল কালাম চৌধুরী। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজের অধ্যাপক কামাল উদ্দীন।

এ ছাড়া বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও ইউপি সদস্য মাহাবুবুল আলম, মুহাম্মদ ইব্রাহীম, তসলিম তালুকদার, নুরনিছা বেগম, মহিলা সদস্য জান্নাতুল সাজাদা মাসুম, আমাতুর নুর বেগমসহ শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অভিভাবক সমাবেশে বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানো, মনোযোগ দিয়ে পড়াশোনা করা এবং সন্তানদের লেখাপড়ার বিষয়ে অভিভাবকদের আরও যত্নশীল হওয়ার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও ভালো আচরণ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় অতিথিরা কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য তাদের উৎসাহিত করেন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।