শিকলবাহার উন্নয়নে নুরুল ইসলামকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান সর্বস্তরের জনগণ

0

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে শিকলবাহা ইউনিয়নে বইছে নির্বাচনী হাওয়া। হাট-বাজার, চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যমে এখন একটাই আলোচনা—কে হচ্ছেন আগামী দিনের যোগ্য জনপ্রতিনিধি।

এ ধারাবাহিকতায় সর্বস্তরের আপামর জনগণ ও তরুণ সমাজের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে উঠে এসেছেন তরুণ সমাজসেবক ও বর্তমান ইউপি সদস্য মো. নুরুল ইসলাম। তিনি শিকলবাহা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নির্বাচিত জনপ্রতিনিধি এবং কর্ণফুলী উপজেলা যুবদলের আহবায়ক পদে দায়িত্ব পালন করছেন। স্থানীয় বাসিন্দারা তাকেই তাদের আগামীর চেয়ারম্যান হিসেবে দেখতে চান।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকার নানা সামাজিক ও ধর্মীয় কাজে আত্মনিয়োগ করে আসছেন তিনি। করোনাকালীন, দুর্যোগসহ স্থানীয় যেকোনো সংকটে তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর এবং সাধারণ মানুষের বিপদে-আপদে অভিভাবকসম ভূমিকা পালন করায় সর্বস্তরের মানুষের আস্থা অর্জন করেছেন তিনি।

এলাকার বয়োজ্যেষ্ঠ ও তরুণদের সঙ্গে কথা বলে জানা গেছে, শিকলবাহা ইউনিয়নকে একটি আধুনিক, মাদকমুক্ত ও ডিজিটাল মডেল ইউনিয়নে রূপান্তর করতে নুরুল ইসলামের কোনো বিকল্প নেই। রাস্তাঘাটের উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিতকরণ, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সুবিধাবঞ্চিতদের মাঝে সরকারি সুযোগ-সুবিধা সুষ্ঠুভাবে পৌঁছে দিতে তাকেই চেয়ারম্যান হিসেব চান ভোটাররা।

এ বিষয়ে শিকলবাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো. নুরুল ইসলাম বলেন, ‘আমি ক্ষমতার জন্য নয়, মানুষের ভালোবেসে ও সেবা করার মানসিকতা নিয়ে রাজনীতি ও সমাজসেবা করি। জনগণ যদি আমাকে তাদের সেবক হিসেবে চান এবং আল্লাহ তায়ালা যদি তৌফিক দেন, তবে আমি এই ইউনিয়নের প্রতিটি মানুষের অধিকার সুনিশ্চিত করব এবং অবহেলিত এ জনপদকে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলব।’

এলাকাবাসীর প্রত্যাশা, আসন্ন নির্বাচনে দল-মত নির্বিশেষে সৎ, যোগ্য ও নিবেদিতপ্রাণ এই ব্যক্তিত্বকেই শিকলবাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত করা হবে।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।