সাতকানিয়ার ইউনাইটেড আইডিয়াল ইনস্টিটিউটের সভাপতি হলেন মামুন

0

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার তূলাতলী এলাকার ইউনাইটেড আইডিয়াল ইনস্টিটিউটের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য মুহাম্মদ মামুনুর রশিদ মামুনকে সভাপতি করে চার সদস্যের এডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মো. আবুল কাসেম স্বাক্ষরিত অফিস আদেশের মাধ্যমে বুধবার (১২ আগস্ট) এ কমিটি অনুমোদন দেওয়া হয়। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রবিধানমালা-২০২৪-এর সংশ্লিষ্ট বিধান অনুসারে এ কমিটি অনুমোদন করা হয়েছে।

অনুমোদিত কমিটিতে মোহাম্মদ মামুনুর রশিদ মামুনকে শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত সভাপতি করা হয়েছে। রতন কুমার দাশ জেলা শিক্ষা কর্মকর্তা কর্তৃক মনোনীত শিক্ষক প্রতিনিধি হিসেবে সদস্য এবং আবু জাফর মোহাম্মদ সেলিম উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক মনোনীত অভিভাবক প্রতিনিধি হিসেবে সদস্যের দায়িত্ব পালন করবেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ এনামুল হক পদাধিকার বলে কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

অফিস আদেশে বলা হয়েছে, এডহক কমিটিটি আদেশ জারির তারিখ থেকে ছয় মাসের জন্য অনুমোদন করা হয়েছে। এ সময়ের মধ্যে কমিটি প্রতিষ্ঠানটির দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় দায়িত্ব পালন করবে।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।