আনোয়ারায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ দু’জন নিহত

0

চট্টগ্রামের আনোয়ারা-কর্ণফুলী উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন শিশু ও এক যুবক।

বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে উপজেলার কালাবিবির দীঘির মোড়ে স্বয়ার কোম্পানীর পিকআপ ভ্যানের চাকায় পিষ্ট হয়ে দীপংকর (১০) নামে এক শিশু মারা গেছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে ও ঘটনাস্থল থেকে স্কয়ার কোম্পানির ওষুধের পিকআপ ভ্যানসহ চালককে আটক করেছে।

নিহত শিশু দীপংকর পটিয়ায় উপজেলার মালিয়ারাপাড়া এলাকায় মৃত সজলের পুত্র।

অপরদিকে গত বুধবার রাতে কর্ণফুলী উপজেলার মইজ্জেরটেক এলাকায় ট্রাকের ধাক্কায় আবদুল হামিদ (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত আবদুল হামিদ উপজেলার চরলক্ষ্যা ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ডের গোয়ালপাড়া ফতেহ আলী মাঝির বাড়ির আবদুর রাজ্জাকের পুত্র।

বুধবার রাতে হামিদ মোটরসাইকেলে করে চট্টগ্রাম শহর থেকে শাহ আমানত সেতু হয়ে কর্ণফুলী উপজেলার নিজের বাড়ি চরলক্ষ্যাতে ফিরছিলেন। ফেরার পথে সেতুর টোলপ্লাজা অতিক্রম করে মইজ্জারটেক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে সড়কে ছিটকে পড়েন।

পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত এক যুবককে উদ্ধার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।