হাটহাজারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

চট্টগ্রামের হাটহাজারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় চার দোকানিকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার সরকারহাট বাজারে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মেহরাজ শারবীন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাজ শারবীন জানান, মির্জাপুর সরকারহাট বাজারে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনাকালে মূল্য তালিকা প্রদর্শন না করা ও মেয়াদহীন পণ্য বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় ৪ জন দোকানিকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ক্রয়মূল্যের রশিদ সংরক্ষণ এবং নিয়মকানুন মানার ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়। অভিযানে হাটহাজারী মডেল থানার পুলিশ সহযোগিতা করেন।

মন্তব্য নেওয়া বন্ধ।