চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাঙ্গুনিয়া প্রবাসীদের মানবিক ও অরাজনৈতিক সংগঠন প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের সকল সদস্যদের পক্ষে এই অনুদান প্রদান করা হয়েছে।
শুক্রবার (১১ জুলাই) বিকালে প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের দেশ-বিদেশের নেতৃবৃন্দরা সকালে পোমরা লোহারপুল নিছার বাপের বাড়ির এলাকার সিএনজি চালক কিডনি রোগে আক্রান্ত মো.সাইফুল ইসলামের পরিবারকে নগদ বিশ হাজার ও বেতাগী কাউখালী তৈয়্যবিয়া জামে মসজিদ পরিচালনা কমিটিকে নগদ ত্রিশ হাজার টাকা সংগঠনের নেতৃবৃন্দরা এই অনুদান তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন আলহাজ্ব খলিলুর রহমান, মোহাম্মদ সৈয়দুল হক, মোহাম্মদ আইয়ুব,সাইফুল ইসলাম টিপু,সৈয়দ মোহাম্মদ ফিরোজ উদ্দীন,বেতাগী তৈয়্যবিয়া মসজিদ পরিচালনা কমিটির সভাপতি শফিউল আলম শফি,মোহাম্মদ এমরান হোসেন পেয়ারু, মোহম্মদ এনাম,মো.নঈম উদ্দীন,মসজিদের খতিব মাওলানা সেলিম উদ্দীন,মসজিদের মুসল্লী ও এলাকাবাসী।
এ সময় মসজিদে জুমার নামাজের পর মোনাজাতে সকল সংগঠনের সদস্য ভাইদের জন্য দোয়া করা হয়। প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের এই অনুদানে পরিষদের প্রধান উপদেষ্টা নাছির উদ্দীন বাবর প্রধান সমন্বয়ক সাইফুল ইসলাম, সভাপতি সৈয়দ মোহাম্মদ আজিম উদ্দীন, সাধারণ সম্পাদক মাসুদ করিম সুমন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালেক সাংগঠনিক সম্পাদক মো. তারেক, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো.মামুন সহ সকল সদস্যদের সহযোগিতায় এই অনুদান দেওয়া হয়।



মন্তব্য নেওয়া বন্ধ।