শঙ্খ নদীর বালু লুট, প্রশাসনের অভিযানে পাইপ ধ্বংস

0

চট্টগ্রামের আনোয়ারার শঙ্খ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থানে নেমেছে উপজেলা প্রশাসন। গত মঙ্গলবার বিকেলে উপজেলার বারখাইনের ইউনিয়নের তৈলারদ্বীপ সেতু ও শঙ্খ নদীর বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত পাইপ ধ্বংস করা হয়েছে।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা এ অভিযানে নেতৃত্ব দেন। তাঁর সঙ্গে আনোয়ারা থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মো. জুয়েল মিয়াসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা বলেন, ‘আনোয়ারায় সরকারিভাবে কোনো বালু মহল নেই। নদী ও পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে বালু তুলে যারা নদীর প্রাকৃতিক গতিপথ বিনষ্ট করছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। অভিযানে তৈলারদ্বীপ সেতু ও শঙ্খ নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত পাইপ ধ্বংস করা হয়েছে। প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে।’

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এক প্রভাবশালী চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কিংবা তোয়াক্কা না করে শঙ্খ নদীর বিভিন্ন অংশ থেকে অবৈধভাবে বালি উত্তোলন করে আসছিল। এর ফলে তীব্র নদীভাঙনের কবলে পড়েছে এ এলাকার মানুষ। এছাড়াও আনোয়ারা উপজেলার বরুমছড়া, জুঁইদন্ডী, রায়পুর ও হাইলধর ইউনিয়নের বিভিন্ন এলাকায়ও প্রকাশ্যে দিনের আলোতে চলছে অবৈধ বালু উত্তোলন। বালু উত্তোলনের কারনে এসব এলাকায়ও নদীভাঙন দেখা দিয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।