৯ দিনের বৃষ্টিতে খাগড়াছড়ির পর্যটন খাতে ধস

0

টানা ৯ দিনের ভারী বৃষ্টি, বন্যা ও পাহাড়ধসে খাগড়াছড়ির পর্যটন খাত বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। দুর্যোগের কারণে সাজেক ভ্যালিসহ জেলার বিভিন্ন পর্যটনকেন্দ্রে সাময়িক ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হলে হোটেল, রিসোর্ট, রেস্টুরেন্ট ও পর্যটননির্ভর ব্যবসায় ব্যাপক ক্ষতি হয়। বর্তমানে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও পর্যটকের সংখ্যা এখনও স্বাভাবিক হয়নি।

খাগড়াছড়ি জেলা পরিষদ পার্কের ব্যবস্থাপক কান্তি বিকাশ ত্রিপুরা বলেন, টানা দুর্যোগের কারণে পার্কে দর্শনার্থী প্রায় ছিলই না। এতে রাজস্ব আয়ও অনেক কমে গেছে। তবে নতুন জিপ লাইন ও জায়ান্ট সুইং চালু হলে এবং আবহাওয়া অনুকূলে থাকলে পর্যটক বাড়বে বলে আশা করছি।

ই-ট্যুরিজম অ্যাসোসিয়েশনের সদস্য উজ্জ্বল দে বলেন, বন্যা ও পাহাড়ধসের কারণে আগাম বুকিং বাতিল হয়ে যায়। এখন পরিস্থিতি স্বাভাবিক হলেও পর্যটকদের আস্থা ফিরিয়ে আনতে কিছুটা সময় লাগবে। পর্যটকদের সর্বোচ্চ সেবা দিতে আমরা প্রস্তুত।

খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত বলেন, পর্যটকদের নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। বর্তমানে পরিস্থিতির উন্নতি হওয়ায় তা প্রত্যাহার করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে দ্রুতই খাগড়াছড়ির পর্যটন কেন্দ্রগুলো আবারও পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠবে বলে আশা করছি।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।