বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট চেয়ারম্যান বিজন কান্তি সরকার বলেন, ‘তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে জাতীয়তাবাদী দলকে ভোট দেবেন। আগামীর বাংলাদেশ যেন শান্তির বাংলাদেশ হয়, অসাম্প্রদায়িক বাংলাদেশ, এখানে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সবাই বসবাস করতে পারবে। এই সম্প্রিতির বাংলাদেশ গড়তে ধানের শীষে ভোট দিন।’
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকালে চট্টগ্রামের আনোয়ারার কালাবিবির দিঘির মোড়ে একটি কমিউনিটি সেন্টারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজামের সমর্থনে আনোয়ারা-কর্ণফুলীর হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান প্রতিনিধিদের বিশাল সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সমাবেশে প্রার্থী সরওয়ার জামাল নিজাম প্রধান বক্তার বক্তৃতায় বলেন, ‘আমরা সরকার গঠন করলে মহিলারা ফ্যামিলি কার্ড পাবেন। যাতে প্রতিমাসে ৩ হাজার টাকা করে পাবেন, পুরুষরা কৃষি ও তরুণরা বেকার কার্ডের ১৫০০ টাকা করে পাবেন। প্রতি এলাকায় এলাকায় কমিউনিটি ক্লিনিক করা হবে। এই উপজেলায় কাফকো সার কারখানা ও সিইউএফএল সার কারখানা প্রতিষ্ঠা করেছে আমাদের প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া। শিল্প প্রতিষ্ঠান কেইপিজেড আমি চেম্বারের সভাপতি থাকাকালীন এনেছি, যাতে হাজার-হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। আমি তিনবার এমপি ছিলাম আমি কখনো সম্প্রদায়িকতা দেখায়নি, কোনো দুর্নীতি-অনিয়ম করিনি। যারা হিন্দুতের আঙ্গুল তুলে কথা বলবে, আমি সেই আঙ্গুল ভেঙে দেব। সনাতনীদের সাথে আমার ঘনিষ্ঠতা অনেক আগের।’
আনোয়ারা উপজেলা হিন্দু -বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক দিবাকর বড়ুয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব রাহুল ধর এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা জাসাসের সদস্য মো. সেলিম উদ্দীনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ সম্পাদক ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ভাইস চেয়্যারম্যান অপর্ণা রায় দাস।
বিশেষ অতিথি ছিলেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ভাইস চেয়্যারম্যান সাথী উদয় কুসুম বড়ুয়া, ঢাকা মহানগর হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক সুভাষ চন্দ্র দাস, দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক আয়ান শর্মা, ঢাকা মহানগর হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক অপু বড়ুয়া, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রুবেল বড়ুয়া, বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন চট্টগ্রাম জেলার আহ্বায়ক কুইনটেন রিবেরো, সরওয়ার জামাল নিজামের সহধর্মিণী নাজমীন নিজাম, ছেলে সাহওয়াজ জামাল নিজাম সনি, কেন্দ্রীয় জন্মাষ্টমী পরিষদের সাধারণ সম্পাদক লায়ন আর কে দাশ রুপু, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যান ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক রাজিব ধর তমাল, পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থ, বেসরকারি কারা পরিদর্শক উজ্জ্বল বিশ্বাস, উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যান ফ্রন্টের আহ্বায়ক নির্মল শীল, যুগ্ম আহ্বায়ক প্রদ্বীপ ধর, বিএনপি নেতা এম মঞ্জুর উদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ শাহজাহান প্রমূখ।



মন্তব্য নেওয়া বন্ধ।