আনোয়ারায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

0

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় হালিমা আক্তার মুন্নি (২১) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বটতলী ইউনিয়নের পশ্চিম বৈরইয়া গ্রামের মিজানুর রহমানের স্ত্রী।

শনিবার (১০ মে) উপজেলার বটতলী ইউনিয়নের পশ্চিম বৈরইয়া গ্রামে তার শ্বশুরবাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত হালিমা আক্তার মুন্নি রায়পুর এলাকার ইসহাকের মেয়ে।

মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানাতে পারেনি পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে তারা।

নিহতের পরিবারের অভিযোগ, স্বামী মিজানুর রহমান প্রথমে মুন্নিকে হত্যা করে। পরে ঘটনাটি আত্মহত্যা হিসেবে দেখানোর জন্য গলায় রশি দিয়ে ঝুলিয়ে রাখেন। তাদের দাবি, ঘটনাস্থলে মুন্নির পা মাটির সঙ্গে লাগানো অবস্থায় ছিল, যা পরিকল্পিত হত্যাকাণ্ডের ইঙ্গিত দেয়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরি বলেন, ‘ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত করছে পুলিশ। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।’

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।