চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দক্ষিণ জেলা যুবদলের সহ অর্থ সম্পাদক মো. আবদুল মাবুদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার চাতরী ইউনিয়নের উওর চাতরী এলাকার একটি মসজিদ প্রাঙ্গণে ধানের শীষের প্রার্থী সরওয়ার জামাল নিজাম বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ অর্থ সম্পাদক মো. আবদুল মাবুদ।
এসময় উপস্থিত ছিলেন যুবদল নেতা এডভোকেট শফিউল আযীম শাকিল, উপজেলা যুবদল নেতা মোহাম্মদ নাসির উদ্দীন, চাতরী ইউনিয়ন বিএনপি নেতা আবুল কালাম, জিয়া স্মৃতি সংসদের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মো. সেলিম উদ্দিন, ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ ফরিদ, মোনাজাত পরিচালনা করেন মৌলানা মুফিজুর রহমান।
মিলাদ শেষে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।



মন্তব্য নেওয়া বন্ধ।