আনোয়ারায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু

0

চট্টগ্রামের আনোয়ারায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের দক্ষিণ তৈলারদ্বীপ গ্রামের পাতুলীর বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম জামাল হোসেন (৪৯)। তিনি ওই এলাকার আলী আহমদের ছেলে। আনোয়ারা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ছিলেন জামাল হোসেন।

স্থানীয় বাসিন্দারা জানান, রাতে জামালের চাচাতো ভাই মো. মুজিবের টিনশেড ঘরে আগুন লাগে।

এ সময় জামাল নিজের ঘরের আইপিএসের সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জামাল হোসেনের মৃত্যুর বিষয়টি স্থানীয় বারখাইন ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য নাছির উদ্দিন নিশ্চিত করেছেন। তিনি বলেন, জামালের ১ মেয়ে ও দুই ছেলে রয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।