উৎসবমুখর পরিবেশে পুটিবিলা ইউনিয়ন গোল্ডকাপের পর্দা নামল

0

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘পুটিবিলা ইউনিয়ন আন্তঃওয়ার্ড গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’র ফাইনাল ম্যাচ।

শুক্রবার গৌড়স্থান উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টটির আয়োজন করে পুটিবিলা স্পোর্টিং ক্লাব। সার্বিক সহযোগিতায় ছিল পুটিবিলা যৌতুক ও মাদক বিরোধী সম্মিলিত সচেতন নাগরিক ঐক্য পরিষদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নূর আল আদুদ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. ফরহাদ। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন, ৯ নম্বর পুটিবিলা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী আবুল মোজাফফর।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাকিব চৌধুরী ইমন, মোজাফফর হোসেন, এস এম চিশতী, মুহাম্মদ মিজানুর রহমান মিজান এবং জামাল উদ্দিন মানিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুটিবিলা যৌতুক ও মাদক বিরোধী সম্মিলিত সচেতন নাগরিক ঐক্য পরিষদের সভাপতি মাস্টার মোজাহিদুল ইসলাম।

আয়োজনে সার্বিকভাবে যুক্ত ছিলেন মোহাম্মদ ওমর আলী সওদাগর, সভাপতি পুটিবিলা স্পোর্টিং ক্লাব, মোহাম্মদ সাইফুল্লাহ, সাবেক সহ-সভাপতি, লোহাগাড়া উপজেলা ছাত্রদল, মোহাম্মদ রাসেল কিংবদন্তি ফুটবলার, পুটিবিলা স্পোর্টিং ক্লাব এবং মোহাম্মদ মুসা সহ-ক্রীড়া সম্পাদক, পুটিবিলা যৌতুক ও মাদক বিরোধী সম্মিলিত সচেতন নাগরিক ঐক্য পরিষদ।

খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরো আয়োজনটি ছিল উৎসবমুখর ও আনন্দঘন। যা স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।