ঐক্যবদ্ধ হয়ে সুন্দর বাংলাদেশ বিনির্মাণে কাজ করব: সরওয়ার জামাল

চট্টগ্রামের আনোয়ারায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কার্যালয় উদ্বোধন করেছেন চট্টগ্রাম-১৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম এমপি। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে উপজেলা সদরের নেওয়াজ ভবনে এটির উদ্বোধন করা হয়।

উদ্বোধনকালে সরওয়ার জামাল নিজাম বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষে সবধর্মের লোককে ঐক্যবদ্ধ হতে হবে। ধর্ম যার যার বাংলাদেশ সবার। সবার আগে বাংলাদেশ শ্লোগানে তারেক রহমানের নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি। তাই ধর্ম নিয়ে বিভাজনের সময় শেষ, আমরা ঐক্যবদ্ধ হয়ে সুন্দর বাংলাদেশ বিনির্মাণে কাজ করব। আনোয়ারা উপজেলা কল্যাণ ফ্রন্টের নতুন কার্যালয়টি উপজেলার হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সম্প্রদায়ের মিলন মেলা হিসেবে কার্যকর ভূমিকা রাখবে। সংগঠনের গৃহীত নানা সামাজিক ও মানবিক কার্যক্রম সম্প্রদায়ের জীবন যাত্রার মানোন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। আমি অতীতের ন্যায় আগামীতেও কল্যাণ ফ্রন্টের পাশে থাকবো।’

উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি দিবাকর বডুয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাহুল ধরের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, তরুণ শিল্পোদ্যোক্তা ও রাজনীতিবিদ সাহ্ওয়াজ নিজাম সনি, আনোয়ারা থানার অফিসার ইনচার্জ জুনায়েত চৌধুরী, উপজেলা বিএনপি নেতা সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক নীলকৃষ্ণ চন্দ, জহর লাল সিকদার, প্রণয় বড়–য়া, প্রদীপ চৌধুরী, তুষার সিকদার, নয়ন বড়–য়া, মিলকী চৌধুরী প্রমুখ।

মন্তব্য নেওয়া বন্ধ।