কর্ণফুলীর জাগরণী সংঘের ৫০ পূর্তিতে সুবর্ণজয়ন্তী উৎসব

চট্টগ্রামের কর্ণফুলীর সামজিক সংগঠন ‘জাগরণী সংঘ’ তাদের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে সুবর্ণজয়ন্তী উৎসব করেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার চরপাথরঘাটা এলাকার সংগঠনের কার্যালয়ে নানা বয়সের মানুষের উচ্ছ্বসিত উপস্থিতিতে ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে সুবর্ণজয়ন্তী উৎসব করেন তাঁরা।

ঐতিহ্য, গৌরব, সংগ্রাম ও সাফল্যের প্রতীক নিয়ে পথচলা সংগঠনটির ৫০ বছর পূর্তিতে বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয় স্বাগত র‍্যালী ও জাতীয় সংগীত পরিবেশনা। এসময় স্বাগত বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা মুহাম্মদ শাহাজাহান ফারুকী।

তিনি বলেন, ‘এই দীর্ঘ ৫০ বছরে এ সংগঠন ঐক্য ও সাংস্কৃতিক বন্ধন দৃঢ় করতে; যে ভূমিকা রেখেছে, তা আমাদের গর্বের।’

সংগঠনের সভাপতি রহিম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলীর এলিট শিল্পপতি ও শিক্ষানুরাগী লায়ন এমএন ছাফা (এমজেএফ), সংগঠনের সাধারণ সম্পাদক রুবেল খাঁনের সঞ্চলনায় প্রধান বক্তা জাগরণী সংঘের সাবেক সভাপতি ও উপদেষ্টা এমএম এরশাদ, স্বাগত অতিথি চরপাথরঘাটা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তাহের, বিশেষ অতিথিদের মধ্যে সংগঠনের সাবেক সভাপতি মাস্টার মোহাম্মদ সাইফুদ্দিন মানিক, দেলোয়ার হোসাইন, নুরুল ইসলাম তুষার, আলা উদ্দিন শিমুল, মনির আহমদ মার্শাল, মাষ্টার আলমগীর, ফরিদ মেম্বার, শফিকুল ইসলাম জাহিদ, মাহবুব আলম, আনোয়ার মেম্বার, আয়েশা মেম্বার, রাজিবুল হক, আজিম আলী সাগর, আকরাম সজিব, কায়সার আহমেদ, হাফেজ মেম্বার, আআমির আহমদ আমু, আব্দুর রহমান প্রমূখ।

অনুষ্ঠান শেষে এলাকার শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ, ৫০ বছর পূর্তির ম্যাগাজিনের মোড়ক উন্মোচন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ করা হয়।

মন্তব্য নেওয়া বন্ধ।