আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সাংসদ সরওয়ার জামাল নিজামের জন্য ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন তার স্ত্রী নাজনীন নিজাম।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নে ব্যবসায়ী ও সর্বস্তরের মানুষের মাঝে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ করেন তিনি। এ সময় ভোটারদের কাছে স্বামীর জন্য সমর্থন ও ভোট প্রার্থনা করেন।
নাজনীন নিজাম ধানের শীষ মার্কায় ভোট চেয়ে ভোটারদের উদ্দেশে বলেন, ধানের শীষ নির্বাচিত হলে প্রতিশ্রুতি অনুযায়ী এলাকার সার্বিক উন্নয়ন করা হবে। নারীদের ভাগ্য উন্নয়নে বিশেষভাবে কাজ করা হবে এবং মহিলারা বিএনপির বড় শক্তি। ধানের শীষ জয়যুক্ত হলে নারীদের জন্য ফ্যামিলি কার্ড প্রদান করা হবে।
তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আদর্শে ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে শিক্ষা, স্বাস্থ্যসহ প্রতিটি সেক্টরে উন্নয়ন নিশ্চিত করা হবে।



মন্তব্য নেওয়া বন্ধ।