চন্দনাইশে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের জার্সি উন্মোচন

0

চট্টগ্রামের চন্দনাইশে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ উপলক্ষে চন্দনাইশ থানা কাবাডি দলের জার্সি উন্মোচন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে দলের জার্সি উন্মোচন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. দিদারুল ইসলাম সিকদার, চন্দনাইশ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও দলের কোচ মোজাম্মেল হক, টিম ম্যানেজার মোহাম্মদ হেলাল উদ্দীনসহ থানার অন্যান্য কর্মকর্তারা।

জার্সি উন্মোচন অনুষ্ঠানে খেলোয়াড়দের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় দলের খেলোয়াড়রা প্রতিযোগিতায় নিজেদের সেরাটা দেওয়ার পাশাপাশি চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

আয়োজকরা জানান, কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করার পাশাপাশি তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খেলাধুলার মাধ্যমে তরুণদের সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত করার পাশাপাশি সমাজে সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়াতেও এ উদ্যোগ সহায়ক হবে।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।