বিএনপির সংসদ সদস্যদের এলাকায় যাওয়ার নির্দেশ

0

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির সংসদ সদস্যদেরকে নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিয়েছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির সংদীয় দলের বৈঠকে তিনি এ নির্দেশ দেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

বুধবার সংসদের অধিবেশন শুরুর আগে সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে তারেক রহমানের সভাপতিত্বে এ বৈঠক হয়। এতে দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, পোশাকশিল্পের পরিস্থিতি এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সূত্র জানায়, সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিএনপির সংসদ সদস্যদেরকে নিজ নিজ এলাকায় গিয়ে মাঠে সক্রিয় থাকার নির্দেশ দেন। তবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাল্টা কোনো কর্মসূচির বদলে নিজেদের কর্মসূচি পালন এবং জনগণের কাছে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজানের পরিচালনায় বৈঠকে মূল মঞ্চে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পাশে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।