চান্দগাঁও আবাসিকে ‘আশ বাজার’র ৫ম আউটলেট

‘ক্রয়মূল্য ও আমদানি মূল্যে বিক্রি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের চান্দগাঁও আবাসিক এলাকায় যাত্রা শুরু করেছে আশ বাজারের ৫ম আউটলেট। রবিবার (১ ফেব্রুয়ারি) ব্লক-বি’র ১০ নম্বর রোডে অবস্থিত আশ বাজারের ৫ম আউটলেট ‘আল আমানাহ এন্টারপ্রাইজ’র উদ্বোধন করেন চান্দগাঁও আবাসিক এলাকা জামে মসজিদের খতিব ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. নিজাম উদ্দিন।

আশ বাজারের নীতিমালা অনুযায়ী, স্থানীয় গ্রাহকরা এখানে পণ্যের গায়ের মূল্যের চেয়ে গ্যারান্টেড কম দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারবেন। পাশাপাশি আশবাজারের ওয়েবসাইটের মাধ্যমে বিকাশ, নগদ, ব্যাংক ট্রান্সফার, অনলাইন পেমেন্ট কিংবা ক্যাশ অন ডেলিভারির সুবিধায় ঘরে বসেই একই দামে পণ্য সংগ্রহের সুযোগ রয়েছে।

চান্দগাঁও আবাসিকে ‘আশ বাজার’র ৫ম আউটলেট 1

গ্রাহকরা বলেন, আশ বাজার এতদিন চান্দগাঁও আবাসিকে না থাকায় মনটা খারাপ ছিল। এখন এখানে আউটলেট হওয়ায় আমরা খুবই খুশি। আশবাজার যে মূল্যে পণ্য সাধারণ মানুষের হাতে পৌঁছে দিচ্ছে, তা অন্য কোথাও সম্ভব নয়।

এর আগে, গত ২৯ জানুয়ারি আউটলেটটির স্বত্বাধিকারী তরুণ আলেম উদ্যোক্তা আব্দুল হামিদ ও বেলাল উদ্দিন এবং আশ বাজারের পক্ষ থেকে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিনের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

চান্দগাঁও আবাসিকে ‘আশ বাজার’র ৫ম আউটলেট 2

উল্লেখ্য, বর্তমানে চট্টগ্রামের অক্সিজেন, রাহাত্তারপুল ও পূর্ব নাসিরাবাদের আলফালাহ গলিতে আশ বাজারের তিনটি আউটলেট সফলভাবে পরিচালিত হচ্ছে। কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই সরাসরি ভোক্তাদের কাছে পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে আশ বাজার।

মন্তব্য নেওয়া বন্ধ।