রাঙ্গুনিয়ায় প্রধান শিক্ষক রেজাউল করিমকে বিদায়ী সংবর্ধনা

0

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফকিরাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদায়ী প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিমকে বর্ণাঢ্য আয়োজনে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের উদ্যোগে এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি জনাব জান্নাতুল নাঈমের সভাপতিত্বে প্রধান অতিথি ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জনাব লিপি রাণী ঘোষ। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা জনাব বিকাশ ধর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোকাররম হোসেন বান্টু, জামশেদ মেম্বার, আবুল হোসেন, যুবদল নেতা এবিএম আজম খান, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সহ-সভাপতি লোকমান হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক রুবেলী বড়ুয়া, সুচন্দা বড়ুয়া, নারায়ণ নাথ, সিরাজুল ইসলাম, রণজিৎ দত্ত, শাপুল দাস, মোঃ ইউসুফ, মোহাম্মদ আক্কাস, মোহাম্মদ আলী হোসাইন, মোঃ জাবেদ হোসেন, রুবিনা ইয়াসমিন, রঞ্জন বড়ুয়া ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অঞ্জন দাস। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক আজিজুল ইসলাম ও মোহাম্মদ সাইফুল্লাহ সরোয়ারসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিদায়ী প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিমের কর্মজীবনের স্মৃতিচারণ, শিক্ষা ক্ষেত্রে তাঁর অবদান এবং বিদ্যালয়ের প্রতি দীর্ঘদিনের দায়িত্বশীল ভূমিকার কথা তুলে ধরে উপস্থিত অতিথিরা তাঁর অবসরজীবনের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।