চুনতির ১৯ দিনব্যাপী সীরত মাহফিলের আখেরি মোনাজাত আজ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতির ১৯ দিনব্যাপী ৫৪তম আন্তর্জাতিক সীরতুন্নবী (সা.) মাহফিলের সমাপনী দিবস আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর)। মাহফিলটি সকাল ৯টায় শুরু হয়ে দিবাগত রাতে অর্থাৎ ফজর নামাজের পূর্বে খুতবায়ে ছদর, মিলাদ মাহফিল ও আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।

এদিন আলোচনা করবেন, ধর্ম উপদেষ্টা অধ্যাপক ড. মাওলানা আ.ফ.ম খালেদ হোসাইন, নারায়ণগঞ্জ জৈনপুরী দরবারের পীর ড. এনায়েত উল্লাহ আব্বাসী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মাওলানা গিয়াস উদ্দিন তালুকদার, মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী, মাওলানা সাদেকুর রহমান আজহারীসহ আরও অনেকে।

সীরত মাহফিল পরিচালনা কমিটির সভাপতি শাহ্ সাহেব কেবলার দৌহিত্র শাহজাদা হাফিজুল ইসলাম মুহাম্মদ আবুল কালাম আজাদ, শাহজাদা আবদুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত এবং শাহজাদা তৈয়বুল হক বেদার আখেরি মোনাজাতে অংশ নিতে সবাইকে অনুরোধ জানিয়েছেন।

মন্তব্য নেওয়া বন্ধ।