পটিয়ায় ডাকাতি করে ফেরার পথে গণপিটুনি, যুবকের মৃত্যু

0

চট্টগ্রামের পটিয়ায় অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যাওয়ার সময় গণপিটুনিতে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুইটি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (৫ সেপ্টেম্বর) ভোরে উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নের হিলচিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, হিলচিয়া গ্রামের বাসিন্দা বাদল চৌধুরীর বাড়ি থেকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যায় ডাকাতদল। পরে ফেরার পথে একজনকে ধরে গণপিটুনি দেয় স্থানীয়রা। এসময় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে পটিয়া থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বাদল চৌধুরী বাদী হয়ে অজ্ঞাত ছয়-সাত জনকে আসামি করে একটি ডাকাতির মামলা করেছেন। এছাড়া স্থানীয় চৌকিদার অজ্ঞাতনামা এক থেকে দেড়শ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।