পটিয়ায় পিআইবির সাংবাদিকতায় বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালা

0

চট্টগ্রামের পটিয়ায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) উদ্যোগে জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকদের জন্য ‘বুনিয়াদী সাংবাদিকতা’ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

মঙ্গলবার (৯ আগস্ট) সকালে পটিয়া পৌরসভার কনফারেন্স রুমে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন পটিয়া পৌরসভার মেয়র মো. আইয়ুব বাবুল।

বিএমএসএফ চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি ও পটিয়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানার সভাপতিত্বে এতে প্রশিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন পিআইবিয়ের সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুর।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, আনোয়ারা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুমন শাহ্‌, সাংবাদিক কাউছার আলম, সাংবাদিক ওসমান হোসাইন, সাংবাদিক নুরুল আলম প্রমুখ।

প্রশিক্ষণে পটিয়া, চন্দনাইশ, বোয়ালখালী, আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত ৩৫ জন সাংবাদিক অংশ নিচ্ছেন।

এতে পৌর মেয়র আইয়ুব বাবুল সাংবাদিকদের মৌলিক প্রশিক্ষণ গ্রহনের মাধ্যমে পেশাগত উৎকর্ষ সাধনপূর্বক দেশ ও জাতির উন্নয়নে অবদান রাখার আহবান জানান।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।