পেকুয়ার শিলখালীতে ঈদ পুনর্মিলনী ও কৃতি ব্যক্তিদের সংবর্ধনা অনুষ্ঠিত

0

কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে কৃতি সন্তান, বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, উচ্চশিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থী এবং বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত ব্যক্তিদের সম্মানে এক ব্যতিক্রমধর্মী ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ মে) বিকেলে শিলখালী পেঠান মাতবর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে এলাকার শিক্ষার্থী, চাকরিজীবী, প্রবাসী, সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য দেন স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি রমজান আলী। সাজ্জাদ উল্লাহ ও মো. ইব্রাহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের সদস্যদের পক্ষে বক্তব্য রাখেন নুরুল ইসলাম ও তোফায়েলুর রহমান।

সংবর্ধিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন নেজাম উদ্দিন (এসআই, বাংলাদেশ পুলিশ), হামিদ হাসান (ইন্টারন্যাশনাল রিলেশনস বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়) এবং জায়েদ মো. ফাহিম (বাংলাদেশ সেনাবাহিনী)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম, ফার্স্ট অফিসার, ওয়ান সি সল্যুশন, সিঙ্গাপুর; মাওলানা মনজুর আলম, সহকারী মৌলভী, পহরচাঁদা ফাজিল মাদ্রাসা; রুহুল কাদের, সহকারী শিক্ষক, পেকুয়া আনোয়ারুল উলুম আলিম মাদ্রাসা; হেফাজতুর রহমান বাবর, প্রভাষক, ইয়াছিন শাহ ডিগ্রি কলেজ, রাউজান; এবং মনিরুল ইসলাম, ম্যানেজার, রূপালী ব্যাংক।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন আব্দুল করিম, সহকারী অধ্যাপক, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়াছিন আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার, বাংলাদেশ পুলিশ।

শিলখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা তরুণদের শিক্ষা, দেশপ্রেম, সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। পাশাপাশি এলাকার উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদান রাখা ৩১ জন ব্যক্তিকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে অংশগ্রহণকারীদের উপস্থিতিতে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।