থাই ও চাইনিজ খাবারের বৈচিত্র্যময় আয়োজন নিয়ে চট্টগ্রামের হোটেল পেনিনসুলায় শুরু হলো ড্রাগন অ্যান্ড লোটাস বুফে ফেস্ট।
বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় হোটেলের লাগুনা রেস্টুরেন্টে এই ফেস্ট আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আগানী ১৩ মে পর্যন্ত চলবে সপ্তাহব্যাপী এই বিশেষ আয়োজন।
দ্য পেনিনসুলা চিটাগং-এর চেয়ারম্যান মুস্তাফা তাহির আরশাদ এবং জেনারেল ম্যানেজার সুমেধা গুনাবর্ধনা যৌথভাবে ফেস্টটির উদ্বোধন করেন।
এ সময় হোটেলের বিভিন্ন বিভাগের প্রধান ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উৎসবটিতে অতিথিদের জন্য রাখা হয়েছে খাঁটি চাইনিজ ও থাই খাবারের বৈচিত্র্যময় সমাহার।
জানা গেছে, এই ফেস্টে অতিথিরা উপভোগ করতে পারবেন চাইনিজ ও থাই মেনুর সুস্বাদু অ্যাপেটাইজার, বিভিন্ন ধরনের স্যুপ। বৈচিত্র্যময় মেইন ডিসের পাশাপাশি থাকবে আকর্ষণীয় ডেজার্ট।
বিশেষ এই আয়োজনে নির্বাচিত ব্যাংক কার্ডে রাখা হয়েছে বিশেষ অফার। এর মধ্যে একটি কিনলে একটি ফ্রি অফার পাওয়া যাবে ৩০০০ টাকা নেটে। একটি কিনলে তিনটি ফ্রি অফার পাওয়া যাবে ৪৫০০ টাকা নেটে। পরিবার, বন্ধু-বান্ধব এবং কর্পোরেট অতিথিদের জন্য এই ফেস্ট হতে পারে অনন্য এক খাবার অভিজ্ঞতা।


