ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান মন্তব্য করেছেন, জাতীয়তাবাদী দল দেশের সংকটের সময় মানুষের পাশে দাড়ায়। দেশ বিরোধী সকল আন্দোলন সংগ্রামে অংশ গ্রহণ করে নেতৃত্ব দিয়েছে। এই জাতীয়তাবাদী দল হচ্ছে জাতীয়তাবাদী স্বাধীনতা।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে মিরসরাই অডিটোরিয়াম সংসদ সদস্য নুরুল আমিনের পক্ষে থেকে এসএসসি ও সমমনা পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৩০০ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য দেওয়ার সময় এ কথা বলেন।
এ সময় আবিদুল আরো বলেন, একটি শিক্ষার্থীর সাফল্যের পেছনে শুধু তার নিজের মেধা ও পরিশ্রমই থাকে না, এর সঙ্গে জড়িয়ে থাকে বাবা-মায়ের দীর্ঘদিনের ত্যাগ, শিক্ষকদের শ্রম এবং পরিবারের প্রত্যাশা। মেধাবী শিক্ষার্থীদেন উৎসাহিত করার পাশাপাশি তাদের উচ্চশিক্ষার পথ সুগম করতে পারলে তারাই একদিন দেশ ও জাতির সম্পদে পরিণত হবে।
কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রধান অতিথি বক্তব্য চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য নুরুল আমিন বলেন, আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাই ভালো ফলাফলের পাশাপাশি তাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ, দেশপ্রেম ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে আরও বড় সাফল্যের জন্য কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও সততার সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেলের সভাপতিত্বে ও মিরসরাই উপজেলা ছাত্রদলের ক্রীড়া কমিটির আহ্বায়ক তরিকুল ইসলাম বাবু ও সদস্য সচিব নাঈম সরকারের সঞ্চানলায় অনুষ্ঠানে অন্যান্যেদের মাঝে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আবদুল আউয়াল চৌধুরী, শাহিদুল ইসলাম চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর, সাবেক সদস্য সচিব সালাহ উদ্দিন সেলিম, আজিজুর রহমান চৌধুরী, সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক সরোয়ার উদ্দিন সেলিম, বিএনপি নেতা নাসির উদ্দিন, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি আমিনুল ইসলাম তৌহিদ প্রমুখ।
পরে এসএসসি ও সমমানের পরীক্ষায়-২০২৬ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও ফুলেল শুভেচ্ছা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


