চট্টগ্রামের বোয়ালখালীতে বসতঘর থেকে ৩০০ লিটার দেশিয় চোলাই মদসহ মাদক কারবারি মো. নাজিম উদ্দিন নেজামকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৮ নভেম্বর) রাতে উপজেলার পূর্ব কধুরখীলের ইমামনগর জমাদারঘাটা এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার নেজাম ওই এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে।
বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই) ফররুখ আহমদ মিনহাজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বসতঘরে অভিযান চালিয়ে প্লাস্টিকের বস্তা ভর্তি ৩০০ লিটার চোলাই মদসহ নেজামকে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর মঙ্গলবার (আজ) আদালতে সোপর্দ করা হয়েছে।



মন্তব্য নেওয়া বন্ধ।