মিরসরাইয়ে কৃষি ও উন্নয়ন ভিত্তিক প্রকল্প প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুন) দুপুর ১২টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মিরসরাই অডিটোরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় কৃষি অর্থনীতি আরো শক্তিশালী করতে প্রযুক্তির ব্যবহার, নিরাপদ খাদ্য উৎপাদন এবং কৃষকদের জীবনমান উন্নয়নের উদ্যোগ নেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা।
পার্টনার কংগ্রেস সভাপতির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, মূল প্রবন্ধ উপস্থাপক ছিলেন উপজেলা কৃষি অফিসার প্রতাপ চন্দ্র রায়।


