যৌথবাহিনীর অভিযানে ক্যাম্পের বাইরে থাকা ১৫শ রোহিঙ্গা আটক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজারের উখিয়ায় ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসকারি রোহিঙ্গাদের আটকে অভিযান শুরু করেছে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী। অভিযানে অন্তত এক হাজার ৫শ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। অভিযান এখনো অব্যাহত রয়েছে।

রবিবার(৮ ফেব্রুয়ারি) ভোরে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালীসহ আশেপাশের এলাকায় এই অভিযান চালানো হয়।

যৌথবাহিনীর সংশ্লিষ্টরা জানায়, জাতীয় সংসদ নির্বাচন সহিংসতামুক্ত ও নির্বিঘ্ন করতে মাঠ পর্যায়ে সেনাবাহিনীর নেতৃত্বে সক্রিয় রয়েছে যৌথবাহিনীর সদস্যরা। এতে শনিবার ভোররাত থেকে উখিয়া উপজেলার বালুখালীসহ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসকারি অন্তত হাজারখানেক রোহিঙ্গাকে আটক করা হয়। এসব রোহিঙ্গা ক্যাম্পের প্রশাসনের অনুমতি ও অবহিত করা ছাড়াই দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে বসবাস করছিল। অভিযান এখনো অব্যাহত রয়েছে।

৯ বেঙ্গল রেজিমেন্টের উপ-অধিনায়ক মেজর আহসানুল হাই সৌরভ জানান, “ক্যাম্পের বাইরে অবস্থানরত রোহিঙ্গাদের শনাক্ত করে তাদের আটক করা হচ্ছে। অভিযান এখনও চলমান রয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে, চট্টগ্রামের দোহাজারির বার্মা কলোনীসহ আশপাশের এলাকায় কয়েক দফা অভিযান চালিয়ে ৫ শতাধিক রোহিঙ্গাকে আটক করে যৌথবাহিনী। পরে তাদের ক্যাম্পে ফেরত পাঠানো হয়।

মন্তব্য নেওয়া বন্ধ।