আনোয়ারায় ঘরে ঝুলছিলো যুবকের মরদেহ

0

চট্টগ্রামের আনোয়ারায় মোহাম্মদ সাকিব (১৯) নামে এক যুবককের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ আগস্ট) মধ্যরাতে উপজেলার বরুমচড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নলদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাকিব ওই এলাকার ইউনুসের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, শুক্রবার রাতে সাকিবের মা ও পরিবারের অন্য সদস্যরা দাওয়াতে গিয়েছিলেন। এ সময় সাকিব ঘরে একাই ছিল। রাত ১২টার দিকে পরিবারের সদস্যরা ঘরে ফিরে তাকে কক্ষে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ারপর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।