রাউজানে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু

0

চট্টগ্রামের রাউজানে গুলিবিদ্ধ নাছির মারা গেছেন। রবিবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে রাউজানে এক দিনের ব্যবধানে দুই ব্যক্তিকে গুলি করে খুনের ঘটনা ঘটল।

চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই নুরে আলম আশেক জানান, রাতে নাছিরকে হাসপাতালের জরুরি বিভাগে আনার পর ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ শমসেরপাড়া এলাকা রবিবার রাতে দুর্বৃত্তদের গুলিতে আহত হন নাছির।

রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, নাছিরকে লক্ষ্য করে বেশ কয়েকটি গুলি করা হয়েছে। ঘটনাস্থল থেকে আমরা তিনটি গুলির খোসা জব্দ করেছি।

ওসি বলেন, নাছির পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে ছয়টি মামলা আছে।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।