চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গাছ পড়ে সাইফুল ইসলাম (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে রাঙ্গুনিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইছাখালী লক্ষীরখীল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ঘাটচেক এলাকার বাসিন্দা এবং মুহাম্মদ ইউছুপের ছেলে। তিনি মরিয়মনগর চৌমুহনী এলাকায় সিএনজি চালিত অটোর পার্টসের একটি দোকান পরিচালনা করতেন।
স্থানীয় সেতুল সির্জা বলেন, ব্যবসায়িক কাজে মোটরসাইকেলযোগে ইছাখালী লক্ষীরখীল এলাকায় যান সাইফুল ইসলাম। ফেরার পথে রাস্তার পাশে আবু ফয়েজ নামের এক ব্যক্তি তাঁর বাড়ির উঠানে একটি গাছ কাটছিলেন। এ সময় হঠাৎ গাছটি রাস্তার ওপর ভেঙে পড়ে সাইফুল ইসলামের ওপর। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় স্থানীয়দের অভিযোগ, গাছ কাটার সময় কোনো সতর্ক সংকেত বা নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়নি। যথাযথ সতর্কতা অবলম্বন করা হলে এ দুর্ঘটনা এড়ানো সম্ভব ছিল বলে তারা দাবি করেন। ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রাঙ্গুনিয়া থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ওসি আরমান হোসেন জানান,আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়, তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।



মন্তব্য নেওয়া বন্ধ।