রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া, সকালে স্বামীর লাশ উদ্ধার

0

চট্টগ্রামের কর্ণফুলীতে বিয়ের মাত্র ৯ মাসের মাথায় শোভন দাস (২৮) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (৪ আগস্ট) পুলিশ বড়উঠান ইউনিয়নের খ্রিস্টান পাড়ার বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ চট্টগ্রাম খবরকে বলেন, বাসার আশেপাশের লোকজন তাকে বাইরে থেকে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। এসময় তার ঘরে কেউ ছিলো না। তার স্ত্রী বাপের বড়িতে অবস্থান করছে। পারিবারিক কোন কারণ থেকে সে আত্মহত্যা করতে পারে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে সরেজমিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, খ্রিস্টান ধর্মালম্বী শুক্লা জয়ধরের সঙ্গে ৯ মাস আগে হিন্দু ধর্মালম্বী সুশোভন দাশের বিয়ে হয়। বিয়ের পর গত এপ্রিলে তারা খ্রিস্টার পল্লীতে ভাড়া বাসাটি নেন। এর আগে শুক্লা জয়ধরের সঙ্গে মুসলিম এক ছেলের সঙ্গে বিয়ে হয়, সে সংসারে তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। নিজে হয়ে যায় মুসলিম। ২০১৬ তাদের বিবাহ বিচ্ছেদের পর ঠাকুরগাঁও জেলার শান্তিনগর এলাকার মৃত সজীব কুমার দাশের পুত্র সুশোভন দাশকে বিয়ে করে শুক্লা জয়ধর হয়ে যায় হিন্দু।

কিছুদিন ধরে এসব বিষয় নিয়ে তাদের মধ্যে প্রতিরাতে ঝগড়াঝাটি হতো। গত বুধবার রাতে তাদের ঝগড়াঝাটির ঘটনাও ঘটে। পরে শুক্লা জয়ধরের মাকে বিষয়টি জানানোর পর তিনি ছুঁটে আসেন এবং রাতে নিয়ে যান নিজের মেয়েকে। সকালে পাশ্ববর্তী ভাড়াটিয়ারা বন্ধ ঘরের ভিতরে ফ্যানের সঙ্গে ফাঁস লাগালো অবস্থায় তাকে ঝুলিয়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।