রোটারি ক্লাব অব চিটাগং এরিস্টোক্রেটের ফ্রি চিকিৎসা ক্যাম্প

রোটারি ক্লাব অব চিটাগং এরিস্টোক্রেটের উদ্যোগে গত ২৩ জানুয়ারি উত্তর মাদার্শা জমসেদিয়া তরুণ সংঘের তত্বাবধানে একটি দিনব্যাপী ফ্রি চিকিৎসা ও ওষুধ বিতরণ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্লাব প্রেসিডেন্ট এ কে এম শহীদুল্লাহ চৌধুরীর নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে প্রধান চিকিৎসা সেবা প্রদান করেন ক্লাবের সাবেক প্রেসিডেন্ট মানবিক চিকিৎসক ডা. জয়নাল আবেদীন মুহুরি, ডাঃ ফাহিম, ডাঃ পলাশ, ডাঃ নাইম, ডাঃ ফাতেমা তুজ জোহরা।

এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের চার্টার প্রেসিডেন্ট মোস্তফা আশরাফুল ইসলাম আলভি, রোটারিয়ান সাদমান সাইকা সেফা, অ্যাডভোকেট শিবলু, মুহিবুর রহমান, মনোয়ারুল হক, শামীম রেজা, আলী নুরী মিল্টন, ফরহাদ, ফাহিম, মো. হাসান, অলোকা, তাইমুর, রুবায়েতসহ রোটারি ক্লাবের অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ।

এছাড়াও জমসেদিয়া তরুণ সংঘের উপদেষ্টা শফিকুল আলম হেলাল, এডভোকেট রফিকুল কাদের, জহির, তানিম,মোক্তার, রাসেদ, শাহাদাত হিরু সভাপতি রাসেল, সেক্রেটারি পাপন, উপদেষ্টা মোক্তার, রাসেদ, রেজাউল করিম, ফয়সাল, সহ সংগঠনের সকল সদস্যরা উপস্থিত থেকে কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করেন।

ফ্রি চিকিৎসা ক্যাম্পে এলাকার বিপুল সংখ্যক সাধারণ মানুষ চক্ষু, শিশু, মেডিসিন, ডায়াবেটিস ও গাইনি চিকিৎসা সেবা গ্রহণ করেন। আয়োজকরা জানান, রোটারি ক্লাব অব এরিস্টোক্রেট গত বছর ও এখানে চিকিৎসা সেবা দিয়েছিলেন, ভবিষ্যতেও ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

জমসেদিয়া তরুন সংঘের সভাপতি ক্লাব প্রেসিডেন্ট জমসেদিয়া তরুন সংঘের উপদেষ্টা জনাব শহীদ চৌধুরীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এই ধরনের মানবিক উদ্দোগের জন্য।

মন্তব্য নেওয়া বন্ধ।