লংগদুতে ২ শিশু আইসোলেশনে

0

পাহাড়ি জনপদ রাঙামাটির লংগদুতে প্রাথমিকভাবে দুই শিশুর শরীরে হাম রোগের লক্ষণ দেখা যাওয়া আইসোলেশনে রাখা হয়েছে। খাগড়াছড়ি, রাঙামাটিসহ পাহাড়ি জেলাগুলোর ত্রিপুরাসহ বিভিন্ন জনগোষ্ঠীর শিশুদের মধ্যেও এই রোগের লক্ষণ বেশি দেখা যাচ্ছে।

শনিবার (৪ এপ্রিল) সদর হাসপাতালে সরেজমিনে গিয়ে দেখা যায়, হামে আক্রান্ত সন্দেহজনক দুজনকে আইসোলেশনে হাসপাতালের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।

হামের লক্ষণ দেখা দেয়া দুই শিশুর একজন ১১ বছর ও অন্যজনের মাত্র ২৩ দিন বয়সী। তারা দুজনেই লংগদু উপজেলার। পরিবারের লোকজন জানায়, প্রাথমিকভাবে শিশুদের শরীরের ছোট-ছোট ঘামাচির মত চুলকানি লক্ষ করেন। পরে এসবের কারণে ব্যাথা ও শরীরে অন্যরকম পরিবর্তন দেখে হাসপাতালে নিয়ে আসেন।

লংগদু সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক সাকিব আল হাছান জানান, ইতোমধ্যে দুজন শিশুকে হামে আক্রান্ত হওয়ার লক্ষণ দেখে, হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে। দুজনেরই ল্যাব টেস্টের জন্য ঢাকায় ব্লাড নমুনা পাঠানো হয়েছে। পরীক্ষার রিপোর্ট পাওয়ার সাথে সাথে তাদের উন্নত চিকিৎসার জন্য ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি পর্যবেক্ষণে রাখছে এবং দুর্গম এলাকায় টিকাদান কার্যক্রম জোরদার করার চেষ্টা চলছে।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।