শুদ্ধ বৃত্তের রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহাফিল

চট্টগ্রামের আনোয়ারার সামাজিক সংগঠন শুদ্ধ বৃত্তের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং স্বেচ্ছাসেবকদের সম্মানে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহাফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার বন্দর কমিউনিটি সেন্টার এলাকায় সংগঠনের সভাপতি মোহাম্মদ হামিদুল ইসলাম হিরু সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, আনোয়ারা উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদল নেতা মো. শাহজাহান।

সভায় বিশেষ অতিথি ছিলেন, জিয়া সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. আরিফুল ইসলামসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিত্বরা।

মন্তব্য নেওয়া বন্ধ।