সাংবাদিক শামসুল আলম বাবুর মৃত্যুতে সিইউজের শোক ও শ্রদ্ধা

0

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সদস্য, সিনিয়র ভিডিও জার্নালিস্ট ও টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (টিসিজেএ), চট্টগ্রামের সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম বাবু আর নেই। বৃহস্পতিবার ( ২৪ সেপ্টেম্বর) রাতে নগরীর পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন। এক বিবৃতিতে সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ গভীর শোক প্রকাশ করেন। একই সাথে মরহুমের কবরে শ্রদ্ধা নিবেদন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয় সিইউজের পক্ষ থেকে।

সিইউজে নেতারা বলেন, সহযোদ্ধা শামসুল আলম বাবু দীর্ঘদিন বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ২৪-এর সিনিয়র ভিডিও জার্নালিস্ট হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি চ্যানেল আইতে কর্মরত ছিলেন। কর্মজীবনে দীর্ঘ সময় ধরে ক্যামেরা কাঁধে নিয়ে সংবাদ সংগ্রহে মাঠে ময়দানে ছুটেছেন । সাংবাদিকতায় তার কর্মতৎপরতা স্মরণীয় হয়ে থাকবে বলেও মনে করেন সিইউজের নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, শুক্রবার জুমার নামাজের পর মহানগরের ব্যাটারি গলি মোড়সংলগ্ন বায়তুল আজিজ জামে মসজিদের মাঠ প্রাঙ্গণে শামসুল ইসলাম বাবুর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।