চট্টগ্রামের হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। তবে স্থানীয় এলাকাবাসীদের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় রক্ষা পেয়েছে বেশকিছু বসতঘর।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডস্থ পূর্ব মেখল এলাকার খলিল চৌধুরী বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রোববার (১০ নভেম্বর) সকালে ইউপি সদস্য এনামুল হক সবুজ এ তথ্য জানান।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে হঠাৎ করে ওই বাড়ির শিক্ষক আবদুল আজিজের কাচারি ঘরে অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। তবে সাথে সাথে স্থানীয় এলাকাবাসীরা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
ক্ষতিগ্রস্ত মেখল হুজুরের বাড়ি নূরানি মাদ্রাসার শিক্ষক আবদুল আজিজ বলেন, এ ঘটনায় লক্ষাধিক টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। তবে মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে এনে পুরো বাড়িটি রক্ষা করতে পেরেছেন। তা না হলে এ বাড়ির হয়তো সবগুলো বসতঘর পুড়ে ছাই হয়ে যেতো।



মন্তব্য নেওয়া বন্ধ।