চট্টগ্রামের হাটহাজারীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) সকালের দিকে উপজেলার ২ নম্বর ধলই ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়াডস্থ খন্ডইল্লের ঘাটা এলাকার মীর মাহাবুবিয়া দরবার শরীফ জামে মসজিদ সংলগ্ন চট্টগ্রাম নাজিরহাট রেল লাইনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালের দিকে নাজিরহাট থেকে নগরীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ট্রেন উল্লেখিত স্থান অতিক্রম করার সময় অজ্ঞাত ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়ে খন্ড বিখন্ড হয়ে যায়। পরে সকাল ১০টার দিকে একইরুটে ছেড়ে আসা ট্রেনে পুনরায় লাশটি কাটা পড়ে। পরে স্থানীয়রা দেখে পুলিশকে খবর দিলে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে যান এবং লাশটি কযেক খন্ডে বিভক্ত হয়ে পড়ায় স্থানীয় কেউ লাশটি শনাক্ত করতে না পারায় পুলিশ ওই ওয়ার্ডের মেম্বারকে এলাকার মসজিদে পরিচয় সনাক্তে সহযোগিতার করার আহবান জানাতে পরামর্শ দেন। এ খবর ছড়িয়ে পড়লে ওই স্থানে আশে পাশের লোকজন লাশটি কার দেখতে ভিড় জমায়।
ষোলশহর রেলওয়ে পুলিশের ইনচার্জ উপ পরিদর্শক আবু জাফর বলেন, লাশের পরিচয় শনাক্তে কাজ চলছে। বিস্তারিত পরে জানাতে পারবো।



মন্তব্য নেওয়া বন্ধ।