হাটহাজারীতে সাড়ে ৩ কোটি টাকার সম্পদ উদ্ধার

চট্টগ্রামের হাটহাজারীতে সরকারি জমিতে অবৈধভাবে গড়ে তোলা দোকানে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

রবিবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজার সংলগ্ন এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম মশিউজ্জামানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে উপজেলার সরকারহাট বাজার সংলগ্ন অবৈধভাবে সরকারি জমি ভরাট করে নির্মাণাধীন দোকানে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) এবিএম মশিউজ্জামান বলেন, এখানে প্রায় সরকারি ৩২ শতক জায়গা যার আনুমানিক ৩ কোটি ৫০ লক্ষ টাকার জমি উদ্ধার করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুৎফুন নাহার শারমীন। এ ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণ, সরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা অভিযানে সহযোগিতা করেন।

মন্তব্য নেওয়া বন্ধ।