মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা। বৃহস্পতিবার সকালে বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
রিটার্নিং কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, জাতির অনেক দিনে প্রত্যাশা এ ভোটে ভোটারদের ঢল নেমেছে। মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন।
শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে জানিয়ে তিনি বলেন, সমগ্র চট্টগ্রামের সব কেন্দ্রে সঠিক সময়ে ভোট গ্রহণ শুরু হয়েছে।
কেন্দ্রের নিরাপত্তার বিষয়ে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম বলেন, মানুষের স্বতস্ফুর্ত অংশগ্রহণ দুষ্কৃতকারীদের ঠেকিয়ে দেবে।
এদিকে সকালে ভোট শুরুর দুই ঘন্টার মধ্যে কোন অপ্রীতিকর তথ্য না পাওয়ার কথা জানিয়েছেন চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আনোয়ারা উপজেলা হয়ে আমরা বাঁশখালী আসলাম। কোথাও কোন অপ্রীতিকর পরিস্থিতির খবর শুনিনি। আমাদের পর্যাপ্ত নিরাপত্তা আছে। আশাকরি মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দেবেন।



মন্তব্য নেওয়া বন্ধ।