চট্টগ্রামে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল চা-বিক্রেতার

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানা এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন। তিনি পেশায় ভ্রাম্যমাণ চা বিক্রেতা ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

নিহত মো. ইসমাইল (৩০) কোতোয়ালি থানার কাছে নগরীর ফিরিঙ্গিবাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তার বাড়ি লহ্মীপুর জেলায়।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, ইসমাইল লালদিঘীর পাড়, পুরাতন গির্জাসহ আশপাশের এলাকায় ঘুরে ঘুরে চা বিক্রি করতেন। গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে সাইকেল চালিয়ে লালদিঘীর পাড় থেকে ফিরিঙ্গীবাজারের দিকে যাচ্ছিলেন ইসমাইল।

ব্রাহ্মণবাড়িয়ায় গুলি করে-গলাকেটে সাবেক ছাত্রদলকর্মীকে হত্যা

জেলা পরিষদ ভবনের বিপরীতে কোতোয়ালীমুখী সড়কে তিনজন ছিনতাইকারী তার পথরোধ করে। ধস্তাধস্তির মধ্যে তাদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন ইসমাইল। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মন্তব্য নেওয়া বন্ধ।