মিরসরাই লতিফীয়া কামিল মাদ্রাসায় আলিম শিক্ষার্থীদের ছবক পাঠ

মিরসরাই কামিল মাদরাসায় আমিলে ভর্তিকৃত ১৪২ জন‌ শিক্ষার্থীদের ছবক পাঠ ও দোয়া মুনাজাত সম্পন্ন হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে মাদ্রাসা ভবনে এই ছবক পাঠ ও দোয়া মুনাজাত সম্পন্ন হয়।

ছবক পাঠ ও দোয়া মুনাজাতের অনুষ্ঠানে মাদ্রাসা প্রভাষক মো. ইকবাল হোসাইনের সঞ্চালনায় ও মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি মাওলানা কফিল উদ্দিন লতিফি।

প্রধান বক্তার বক্তব্য রাখেন মাদ্রাসা প্রধান মুহাদ্দিস মাওলানা নিজাম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাদ্রাসা পরিচালনা কমিটি সদস্য মাওলানা নুরুন্নবী, রুহুল আক্তার, জয়নাল আবেদীন, ডাক্তার ময়নুল হোসেন। এছাড়া আরো বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক মীরসরাই শাখার ব্যবস্থাপক রুহুল আমিন ও সাংবাদিক আশরাফ উদ্দিন।

বক্তাদের পরামর্শ মুলক বক্তব্য শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও ফুলের শুভেচ্ছা জানানো হয়।

মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা নিজাম উদ্দিনের নেতৃত্বে শিক্ষার্থীদের ছবক পাঠ শেষে দোয়া মুনাজাত পরিচালনা করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি মাওলানা কফিল উদ্দিন লতিফি।

মন্তব্য নেওয়া বন্ধ।