আমিরাতের লেবার মার্কেট অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি তরুণ ওয়াহিদ

0

সংযুক্ত আরব আমিরাত সরকারের মর্যাদাপূর্ণ ‘এমিরেটস লেবার মার্কেট অ্যাওয়ার্ড-২০২৬’ অর্জন করেছেন বাংলাদেশি তরুণ মোহাম্মদ ওয়াহিদ আব্দুল শহিদ। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন সম্মাননাপত্র, স্বর্ণপদক ও ৫০ হাজার আমিরাতি দিরহাম।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আবুধাবির ন্যাশনাল এক্সিবিশন সেন্টারের আইসিসি হলে আয়োজিত চতুর্থ এমিরেটস লেবার মার্কেট অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ওয়াহিদসহ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্সিয়াল কোর্টের উন্নয়ন ও শহীদ পরিবারের বিষয়ক বিভাগের ডেপুটি চেয়ারম্যান শেখ থিয়াব বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।

আমিরাতের মানবসম্পদ ও আমিরাতীকরণ মন্ত্রণালয় (MOHRE) আয়োজিত এ পুরস্কার কর্মক্ষেত্রে দক্ষতা, নিষ্ঠা, অধ্যবসায় ও ইতিবাচক অবদানের স্বীকৃতি হিসেবে দেওয়া হয়। এবারের আসরে ‘ওয়ার্কফোর্স’ বিভাগের ‘লেবার মার্কেট ট্যালেন্টস—স্টোরিজ অব পারসিভিয়ারেন্স’ উপবিভাগে সম্মাননা পেয়েছেন ওয়াহিদ।

সিলেটের এই তরুণের আন্তর্জাতিক পর্যায়ে এমন স্বীকৃতি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আনন্দ ও গর্বের সঞ্চার করেছে। তার এ অর্জন বিদেশের মাটিতে বাংলাদেশিদের কর্মদক্ষতা ও নিষ্ঠার ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।