লোহাগাড়া প্রেসক্লাবের দোয়া মাহফিল

জুলাই শহীদ দিবস উপলক্ষে চট্টগ্রামের লোহাগাড়া প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এদিন আলোচনা সভার শুরুতে দোয়া মাহফিল ও মোনাজাত করা হয়। মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা রশিদ আহমদ। পরে আলোচনা সভা শুরু হয়।

এসময় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহজাদা মিনহাজের সঞ্চালনায় এবং সভাপতি এম. সাইফুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক কায়সার হামিদ তুষার, সাংগঠনিক সম্পাদক এরশাদ আলম, অর্থ সম্পাদক মোজাহিদ হোসাইন সাগর, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম.এ.এইচ রাব্বি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আরিফুল ইসলাম রিফাত, কার্যনির্বাহী সদস্য এম.এম আহমদ মনির, অধ্যাপক আবদুল খালেক, মুহাম্মদ রায়হান সিকদার, দেলোয়ার হোসেন রশিদী, সাত্তার সিকদার, আবুল কালাম আজাদ, আবদুল ওয়াহাব, নাহিয়ান চৌধুরী, মোছাদ্দেক হোসাইন, মোহাম্মদ ইউসুফ।

বক্তারা বলেন, জুলাই শহীদ দিবস আমাদের জাতীয় জীবনে এক গৌরবময় অধ্যায় যা নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে।

মন্তব্য নেওয়া বন্ধ।