চট্টগ্রামে সাকিব হত্যা মামলায় ৮ জন গ্রেফতার

0

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার মোহাম্মদ সাকিব হত্যা মামলায় ৮ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যে তাদের গ্রেফতার করা হয়।
র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসেন।

তিনি জানান, গ্রেফতারকৃতদের মধ্যে মামলার প্রধান তিন আসামিও রয়েছেন। গোয়েন্দা নজরদারি ও অভিযান চালিয়ে তাদের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়।

গত বুধবার নগরীর চান্দগাঁওয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মারা যান সাকিব নামের ওই যুবক।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।