চট্টগ্রামের আনোয়ারার হাইলধর উত্তর ইছাখালীতে বসতঘর ভেঙে জোরপূর্বক রাস্তা নির্মাণের এবং নির্বিচারে গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। সোমবার (৯ নভেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার হাইলধর ইউনিয়নের উত্তর ইছাখালী গ্রামের মাস্টার মাহফুজের বাড়ির আব্দুল মালেকের বসতঘরে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আব্দুল মালেকের অভিযোগ, তার আপন বড়ভাই আব্দুল জব্বার সোমবার ভোরে ২০ থেকে ৩০ জন লোক নিয়ে এসে বসতঘর ভেঙে জোরপূর্বক রাস্তা নির্মাণ এবং নির্বিচারে গাছ কেটে ফেলে বেশ কয়েকটি গাছ। এ সময় তার ও সন্তানরা বাধা দিলে তাদেরও মারধর করা হয় এবং লুট করে নিয়ে যাওয়া হয় বাপের বাড়িতে বেড়াতে আসা কন্যার ৪ ভরি স্বর্ণ।
ভুক্তভোগী আবদুল মালেক ও অভিযুক্ত আবদুল জব্বার সম্পর্কে আপন দুই ভাই। পারিবারিক মৌরসি সূত্রে তারা সমান অংশের মালিক হলেও গত প্রায় ২০ দিন আগে অভিযুক্তরা জমি নিজেদের মতো বন্টন করে জোরপূর্বক পাকা দেয়াল তুলে নেন। এর প্রতিবাদ করলে অভিযুক্তরা বাদীকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেন। এরই ধারাবাহিকতায় গত ১৯ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে অভিযুক্তরা যৌথভাবে চলাচলের পথে লোহার গেইট স্থাপন করে বাদীর চলাচলে বিঘ্ন ও প্রতিবন্ধকতা সৃষ্টি করেন।
ভুক্তভোগী আব্দুল মালেকের পরিবারের দাবি, হামলাকারীরা সকলে স্থানীয় রাজনীতির সঙ্গে জড়িত। এসময় তারা ঘরের প্রয়োজনীয় আসবাপত্র ভাংচুর চালায় এবং নিয়ে যায় জমির দলিলপত্রও। এঘটনায় সোমবার রাতে আনোয়ারা থানায় একটি লিখিত অভিযোগও দিয়েছেন বলেন জানান।
এঘটনায় সোমবার রাতে আনোয়ারা থানায় একটি লিখিত অভিযোগও দিয়েছেন বলেন জানান ভুক্তভোগী।


