আনোয়ারায় স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনা মামলায় স্বামী গ্রেপ্তার

0

চট্টগ্রামের আনোয়ারায় হালিমা আক্তার মুন্নি (২১) নামের এক গৃহবধূ আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি ও তার স্বামী মো. মিজানুর রহমানকে (৩২) গ্রেপ্তার করেছে র‍্যাব।

সোমবার (১১ মে) রাত রাতে নগরের চকবাজার থানা সংলগ্ন আধুনিক চক সুপার মার্কেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মিজানুর রহমান উপজেলার আবদুল নবী মেম্বারের ছেলে এবং নিহত মুন্নির স্বামী।

বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফফর হোসেন বলেন, ‘মামলার পর থেকেই প্রধান আসামিকে গ্রেপ্তারে নজরদারি চালানো হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে চকবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।’

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তারকৃতকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এরআগে গত রোববার (১০ মে) সকালে উপজেলার বটতলী ইউনিয়নের পশ্চিম বরৈয়া এলাকার শ্বশুর বাড়ির নিজ শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এঘটনায় নিহতের ভাই বাদী হয়ে থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করেন মামলা। সে মামলায় প্রধান আসামী করা হয় তার স্বামীকে।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।