আনোয়ারায় হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের চেক বিতরণ

চট্টগ্রামের আনোয়ারায় বন্যাহাতি দ্বারা আক্রান্ত হয়ে ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে আনোয়ারা হলরুমে এসব চেক বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার।

এ সময় ১ জন আহত এবং ২৩ জন ক্ষতিগ্রস্তকে ৮ লাখ ৫৫ হাজার টাকা ক্ষতিপূরণ প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রেঞ্জ অফিসার মাজহারুল ইসলাম, মো. ফোরকান মিয়া, আমিনুল ইসলামসহ কর্মকর্তা-কর্মচারীরা।

মন্তব্য নেওয়া বন্ধ।