উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের বিকল্প নেই- মাহবুব রহমান

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বেসরকারী প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন

0

মীরসরাই করেরহাট ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি’র নামে একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পুনর্নির্মাণ পূর্বক উদ্বোধন করা হয়েছে। যার নামকরণ করা হয়েছে ‘ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বেসরকারী প্রাথমিক বিদ্যালয়’।

শুক্রবার (১৮ মার্চ) দুপুরে মীরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের নলখো আদিবাসী পাড়ায় বিদ্যালয়টির পূর্ণনিমাণ উদ্বোধন করেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল।

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের বিকল্প নেই- মাহবুব রহমান 1

শিক্ষক অছি ত্রিপুরার সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সহ-সভাপতি শাখাওয়াত উল্ল্যা রিপন, করেরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসিম, সাধারণ সম্পাদক শেখ সেলিম, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, অর্থ সম্পাদক শেখ মো. আক্তার হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ভূইয়াসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

মাহবুব রহমান বলেন, বিএনপি-জামায়াত ক্ষমতা থাকাকালীন করেরহাট ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে নলকূপ, গাছ, বাঁশ চুরি করে নিয়ে গেছে। কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে পুণরায় পাহাড়ি অঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে বিশুদ্ধ পানির ব্যবস্থা করেছে। ‍দূর্গম পাহাড়ি এলাকায় পৌঁছেছে বিদ্যুৎ। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের বিকল্প নেই। তিনি আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনার আহবান জানান।

তিনি আরও বলেন, আমার দাদা-দাদির নামে শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও এই প্রথমবারের মতো আমার পিতা, আপনাদের প্রিয় নেতা, ৭ বারের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নামে বিদ্যালয়ের নামকরণ করায় আমি ধন্যবাদ জানাচ্ছি।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।